শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে ধান কেটে মাড়াই করে বাড়ি পৌঁছে দিল ছাত্রদল

  • আপলোড তারিখঃ ০৬-০৫-২০২০ ইং
ঝিনাইদহে ধান কেটে মাড়াই করে বাড়ি পৌঁছে দিল ছাত্রদল
ঝিনাইদহ অফিস: করোনা সংকটে ধান কাটার শ্রমিক খুঁজে পাচ্ছিলেন না কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর গ্রামে অসহায় কৃষক তোফাজ্জেল হোসেন। এতে বিপাকে পড়েন ওই কৃষক। খবর পেয়ে সেই অসহায় চাষির পাশে দাঁড়িয়েছে ছাত্রদল। সোমবার (৪ মে) সকালে কাদা-পানিতে নেমে কৃষক তোফাজ্জেল হোসেনের ধান কাটার পর তা বাড়ি পৌঁছে দিলেন উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা। এ সময় প্রায় ২০ জন ছাত্রদলের নেতা-কর্মীরা ধান কাঁটা ও মাড়াইয়ের কাজে অংশ নেন। বিষয়টি নিয়ে কালীগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মারুফ বিল্লাহ বলেন, ‘ছাত্রদলের অভিভাবক দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের সার্বিক তত্ত্বাবধানে আমরা অসহায় গরীব চাষিদের ধান কেটে মাড়াই করে বাড়ি পৌঁছে দিচ্ছি। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন গ্রামে গরীব ও অসহায় কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে।’ ছাত্রদল নেতাদে৬র ধান কাটার দৃশ্য দেশে স্থানীয় সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু তাঁদের সঙ্গে অংশ নেন।


কমেন্ট বক্স