অস্বচ্ছল শিল্পীদের মধ্যে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির খাদ্য-সহায়তা প্রদান
- আপলোড তারিখঃ
০৬-০৫-২০২০
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে অস্বচ্ছল শিল্পীদের মধ্যে খাদ্য-সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অসহায় ও অস্বচ্ছল শিল্পীদের মধ্যে খাদ্য-সহায়তা প্রদান করা হয়। মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল হাসনাত দিপু, মহিদুল ইসলাম, সুলতানা রাজিয়া টনি প্রমুখ উপস্থিত থেকে অস্বচ্ছল শিল্পীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।
কমেন্ট বক্স