শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় মানসিক রোগে আক্রান্ত গৃহবধূর আত্মহত্যা

  • আপলোড তারিখঃ ০৬-০৫-২০২০ ইং
আলমডাঙ্গায় মানসিক রোগে আক্রান্ত গৃহবধূর আত্মহত্যা
প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গায় গলায় ফাঁস লাগিয়ে মানসিক রোগে আক্রান্ত এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৫ মে) ভোর ৫টার দিকে আলমডাঙ্গার কেদারনগর পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। আত্মহত্যার ঘটনায় পুলিশ উপস্থিত হয়ে সুরতহাল রিপোর্ট সংগ্রহ করে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নে কেদারনগর গ্রামের দিনমজুর সারজেদ আলীর স্ত্রী কহিনুর খাতুন (৪৫) দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। এ ঘটনায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গার ডাক্তার দিয়ে চিকিৎসা করালেও তিনি সুস্থ হতে ব্যর্থ হন। অসুস্থতার কারণে গত সোমবার রাতে তিনি নিজ বিছানা থেকে বের হয়ে যান। রাতেই কহিনুরকে বাড়ির লোকজন খোঁজাখুঁজি করলেও তাঁর সন্ধান পায়নি। মঙ্গলবার ভোরে কহিনুরের পরিবারের লোকজন বাড়ির পাশের বাঁশবাগানে খোঁজ করলে কহিনুরের ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে আলমডাঙ্গা থানার পুলিশ উপস্থিত হয়ে কহিনুরের লাশের সুরতহাল রিপোর্ট সংগ্রহ করে। আত্মহত্যার ঘটনায় আলমডাঙ্গা থানায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছিল। এ ঘটনায় আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমঙ্গীর কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল রিপোর্ট সংগ্রহ করা হয়েছে। আত্মহত্যার ঘটনায় আলমডাঙ্গা থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।


কমেন্ট বক্স