চুয়াডাঙ্গায় পথশিশুদের খাবার পৌছে দিলেন এসপি জাহিদ
- আপলোড তারিখঃ
০৬-০৫-২০২০
ইং
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় হতদরিদ্র ১৫ পথশিশুর কাছে খাবার পৌঁছে দিয়েছেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম জাহিদ। এরা সবাই জাহানারা ফাউন্ডেশনের পথশিশু বিদ্যালয়ের শিক্ষার্থী। মঙ্গলবার (৫ মে) সকালে জাহানারা ফাউন্ডেশনের পরিচালক জাহানারা খাতুনের বাড়িতে এনে শিশুদের হাতে এ খাবার প্যাকেট তুলে দেওয়া হয়। জাহানারা খাতুন জানান, দীর্ঘদিন থেকেই জাহানারা ফাউন্ডেশন জেলার পথশিশুদের কল্যাণে কাজ করছে। তাদের লেখাপড়া এবং মাঝে মধ্যে খাবার ব্যবস্থা করা হয়। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এসব করা হয়ে থাকে। এসব পথশিশুদের অনেকেই টোকাই হিসেবে সামান্য আয় করে থাকে। বর্তমান করোনা পরিস্থিতির কারণে তারা অসহায় হয়ে পড়েছে। এ অবস্থায় বিষয়টি পুলিশ সুপারের নজরে এলে তিনি শিশুদের জন্য খাবার পৌঁছে দেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান শিশুদের খাবার প্যাকেট পৌঁছানোর দায়িত্ব পালন করেন।
কমেন্ট বক্স