ওয়েভ ফাউন্ডেশনের পক্ষ থেকে কালীগঞ্জে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ
- আপলোড তারিখঃ
০৬-০৫-২০২০
ইং
দর্শনা অফিস:
ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রাণী সাহার নিকট কেরুজ হ্যান্ড স্যাইনটাইজার প্রদান করা হয়েছে। সোমবার (৪ মে) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের কার্যালয়ে ১ শ পিস এ হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রাণী সাহা, কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, ওয়েভ ফাউন্ডেশন বেইজ অফিস সমন্বয়কারী কিতাব আলী, ঝিনাইদহ রিজিওনাল সমন্বয়কারী আল মামুন, উপসমন্বয়কারী মাহাবুবুর রহমান মুকুল, এরিয়া সমন্বয়কারী জাহিদুল ইসলাম এবং সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস।
কমেন্ট বক্স