শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনার বড়বলদিয়া থেকে ১২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

  • আপলোড তারিখঃ ০৫-০৫-২০২০ ইং
দর্শনার বড়বলদিয়া থেকে ১২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার
সমীকরণ প্রতিবেদন: দর্শনার বড়বলদিয়া থেকে ১২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বিজিবি। রোববার (৩ মে) রাত নয়টার দিকে এ গাঁজা উদ্ধার করা হয়। জানা যায়, সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত বড়বলদিয়া বিওপির টহল কমান্ডার নায়েক ভবেশ কুমার ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত বড়বলদিয়া গ্রামের সরাবাড়ি মাঠ থেকে ১২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৪২ হাজার টাকা। উদ্ধার হওয়া গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।


কমেন্ট বক্স