শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় মোটর শ্রমিক ও চা-দোকানিদের মধ্যে খাদ্য উপহার

  • আপলোড তারিখঃ ০৩-০৫-২০২০ ইং
চুয়াডাঙ্গায় মোটর শ্রমিক ও চা-দোকানিদের মধ্যে খাদ্য উপহার
দর্শনা অফিস: মহান মে দিবস উপলক্ষে ও করোনা প্রাদুর্ভাবে ঘরবন্দী কর্মহীন পরিবারসমূহে ওয়েভ ফাউন্ডেশনের খাদ্য-সহায়তা কার্যক্রমের আওতায় চুয়াডাঙ্গার মোটর শ্রমিক ও চায়ের দোকানিদের মধ্যে ৫০ প্যাকেট খাদ্য উপহার দেওয়া হয়েছে। শনিবার (২ মে) বেলা তিনটায় ৪৫০ টাকা মূল্যের এসব খাদ্য উপহার প্রদান করা হয়। চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান ও চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফকরুল আলম খান অনুষ্ঠানে উপস্থিত থেকে ৩০ জন মোটর শ্রমিক ও ১৫ জন চায়ের দোকানি এবং ৫ জন সাউন্ড সিস্টেম অপারেটরের হাতে খাদ্য উপহারসমূহ তুলে দেন। খাদ্য উপহার মধ্যে ছিল চাল, আলু, ডাল (মসুর), ছোলা, সয়াবিন তেল, মুড়ি ও মাস্ক। খাদ্য উপহার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের উপপরিচালক জহির রায়হান, ওয়েভ ট্রেড ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ আব্দুস সালাম, উপসমন্বয়কারী মাহাবুবুর রহমান মুকুল, সাহেদ জামাল ইউনিয়ন সমন্বয়কারী সমৃদ্ধি কর্মসূচি নুঝাত পারভীন প্রমুখ।


কমেন্ট বক্স