চুয়াডাঙ্গায় গলাই ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
- আপলোড তারিখঃ
০৩-০৫-২০২০
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার সাতগাড়িতে গলায় ফাঁস লাগিয়ে সজল হোসেন (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। রোববার (৩ মে) ভোরে এ ঘটনা ঘটে। সকালে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত সজল হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি উত্তরপাড়ার জহুরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে সাহরি খাওয়ার জন্য সজলের মা সজলকে ডাক দেন। সজল সাহরি করবে না বলে জানান। সকালে অনেক ডাকাডাকি করেও সজলের কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে ঢুকে সজলকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে নিয়ে যায়। আরও জানা যায়, সজল দীর্ঘদিন যাবত একটি পরকীয়া সম্পর্কে জড়িত ছিল। এ নিয়ে তাঁদের সংসারে মাঝেমধ্যেই ঝগড়া-বিবাদ লাগত। এরই জের ধরে সজল আত্মহত্যা করেছেন। তবে কার সঙ্গে তাঁর পরকীয়া ছিল, সে বিষয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় কাউন্সিলর আবুল হোসেন জানান, নিজের ঘরের আড়ার সঙ্গে গলাই দঁড়ি দিয়ে সজল আত্মহত্যা করেছে বলে জানতে পেরেছি। এ আত্মহত্যার পেছনের কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত করছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, ‘আমরা প্রাথমিক তদন্তে একটি লিখিত তথ্য পেয়েছি। যার ভিত্তিতে একটি অপমৃত্যু মামলা লেখা হয়েছে। অপমৃত্যু মামলা নম্বর ২১ তারিখ ০৩-০৫-২০২০। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি আত্মহত্যা বলে অনুমান করা হচ্ছে। তবে কী কারণে আত্মহত্যা করেছে, সে সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবন্থা নেওয়া হবে।
এদিকে, রোবাবর দুপুরেই ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ। আসরের নামাজের পর নিহতের জানাজা শেষে সাতগাড়ি কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
কমেন্ট বক্স