মেহেরপুরে মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ
- আপলোড তারিখঃ
০২-০৫-২০২০
ইং
মেহেরপুর অফিস:
করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২ মে) মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সহকারী কমিশনার (ভূমি) মাইনউদ্দিন উপস্থিত থেকে মোট ৬ শ জনের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স