আলমডাঙ্গায় স্কুলছাত্রী রিজিনার অকাল মৃত্যু
- আপলোড তারিখঃ
০২-০৫-২০২০
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় অকালে ঝরে গেল ৮ম শ্রেণির ছাত্রী রিজিনা খাতুনের প্রাণ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১৪ বছর। শনিবার (২ মে) বিকেল পাঁচটার দিকে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।
জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার পুরাতন বাসস্টান্ড গোবিন্দপুর গ্রামের মৃত ওমর ফারুক রানার মেয়ে রিজিনা খাতুন (১৪) আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। রিজিনা দীর্ঘদিন যাবৎ কিডনি ও লিভার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিল। শনিবার বিকেলে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে সে। তার মৃত্যুর সংবাদ শুনে এলাকার জনপ্রতিনিধি, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিরা ছুটে আসেন। শনিবার রাত ১০টার দিকে দারুস সালাম ময়দানে জানাজা শেষে দারুস সালাম কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন করা হয়। রিজিনার মৃত্যুতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিহাদ, হারদী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিজান, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, সম্পাদক নাহিদ হাসান তমাল, কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান, ছাত্রলীগের নেতা শুভ্রত, শরিফুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
কমেন্ট বক্স