জীবননগর পুরাতন চাকলায় দরিদ্রদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ
- আপলোড তারিখঃ
০২-০৫-২০২০
ইং
জীবননগর অফিস:
জীবননগর উপজেলার পুরাতন চাকলায় দরিদ্রদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২ মে) সকাল ১০টার দিকে পুরাতন চাকলা গ্রামের ১ শ দরিদ্র অসহায় পরিবারের মধ্যে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। মহামারি করোনাভাইরাস ও পবিত্র মাহে রমজান উপলক্ষে রায়পুর ইউপি সদস্য মানিক হোসেনের উদ্যোগে এবং আলী আহম্মদের আর্থিক সহযোগিতায় এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, সাবান, চিনি, সেমাই ও তেল।
কমেন্ট বক্স