শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

  • আপলোড তারিখঃ ০২-০৫-২০২০ ইং
মেহেরপুরে আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ
মেহেরপুর অফিস: মেহেরপুরে আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১ মে) সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামের ৩ শ আনসার ও ভিডিপি সদস্যের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১টি সাবান ও ১টি করে মাস্ক রয়েছে। মেহেরপুর জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যাট মো. রাকিবুল ইসলাম খাদ্যসামগ্রী বিতরণের উদ্বোধন করেন। এ সময় মেহেরপুর সদর উপজেলা আনসার ও ভিডিপির কর্মকর্তা ইসরাফিল হোসেন, মুজিবনগর উপজেলা আনসার ও ভিডিপির কর্মকর্তা মিরাজুল ইসলাম খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স