আলমডাঙ্গায় কর্মহীন মানুষের মধ্যে ত্রাণ বিতরণ
- আপলোড তারিখঃ
০২-০৫-২০২০
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ত্রাণসামগ্রী কর্মহীন মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। শুক্রবার (১ মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণসামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হাসান কাদীর গনু। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, উপজেলা প্রকল্প কর্মকর্তা এনামুল হক, পৌর কাউন্সিলর জহুরুল হক, আলাল উদ্দিন, কাজী আলী আসগর সাচ্চু, আব্দুল গাফ্ফার প্রমুখ।
কমেন্ট বক্স