মেহেরপুর শহরে সেনাবাহিনীর জনসচেতনতামূলক প্রচারণা
- আপলোড তারিখঃ
৩০-০৪-২০২০
ইং
মেহেরপুর অফিস:
করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে বাংলাদেশ সেনাবাহিনী বগুড়া ৪০ ফিল্ড আর্টিলারির রেজিমেন্টের উদ্যোগে মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরের দিকে মেহেরপুর শহরের বড় বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। সেনাবাহিনী বগুড়া ৪০ ফিল্ড আর্টিলারির রেজিমেন্টের ক্যাপ্টেন আরমানের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা করোনাভাইরাস সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা চালায়। জনসচেতনতামূলক প্রচারণাকালে অযথা বাইরে ঘোরাফেরা না করে নিজ নিজ ঘরে থাকার আহ্বানসহ সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানানো হয়।
কমেন্ট বক্স