মেহেরপুরের বারাদি বাজার থেকে মেয়াদোত্তীর্ণ খেজুর উদ্ধার
- আপলোড তারিখঃ
৩০-০৪-২০২০
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুর সদর উপজেলার বারাদি বাজার থেকে মেয়াদোত্তীর্ণ খেজুর উদ্ধার করে বিনষ্ট করা হয়েছে। মেহেরপুর সদর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর তারিক-উল-ইসলামের নেতৃত্বে এ অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ খেজুর উদ্ধার করা হয়। সদর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম জানান, বুধবার (২৯ এপ্রিল) দুপুরের দিকে বারাদী বাজারে অভিযান চালিয়ে আলাউদ্দিনের ছেলে আসিবের দোকান থেকে মেয়াদোত্তীর্ণ ১০ কেজি খেজুর উদ্ধার করে সেগুলো বিনষ্ট করা হয়েছে।
কমেন্ট বক্স