শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরের রাধাকান্তপুরে পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিল উদ্ধার

  • আপলোড তারিখঃ ৩০-০৪-২০২০ ইং
মেহেরপুরের রাধাকান্তপুরে পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিল উদ্ধার
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুরে পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিল উদ্ধার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে রাধাকান্তপুর গ্রামের পিরিনির মাঠের কলাখেত থেকে পুলিশ ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। জানা যায়, স্থানীয় এক কৃষক মাঠে কাজ করার সময় বস্তাভর্তি ফেনসিডিল পড়ে থাকতে দেখেন। পরে মেহেরপুর সদর থানায় জানানো হলে এসআই ইকবাল ফোর্স নিয়ে ফেনসিডিলগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তবে স্থানীয়রা জানান, রাধাকান্তপুর গ্রামের কিছু উঠতি বয়সের ছেলেরা মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েছে। পরিত্যক্ত ফেনসিডিল তাদেরই হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


কমেন্ট বক্স