ঝিনাইদহ ও মাগুরায় ওয়েভ ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী উপহার
- আপলোড তারিখঃ
২৯-০৪-২০২০
ইং
দর্শনা অফিস:
করোনায় প্রার্দুভাবে ঘরবন্দী কর্মহীন মানুষের মধ্যে ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে ঝিনাইদহ ও মাগুরা জেলা প্রশাসকের কাছে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সার্কিট হাউসে ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথের হাতে ১ শ ও মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের কাছে ১০০টি খাদ্যসামগ্রীর ব্যাগ তুলে দেওয়া হয়। ওয়েভ ফাউন্ডেশনের রিজিওন-০৫, ঝিনাইদহের রিজিওনাল সমন্বয়কারী আল-মামুন এসব খাদ্যসামগ্রী দুই জেলা প্রশাসকের হাতে তুলে দেন। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, সয়াবিন তেল, আলু, লবন ও সাবান। এসব খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসকের তিনজন ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি)-সহ এ ছাড়া ঝিনাইদহ রিজিওনের এমই অফিসার মনিরুল ইসলাম, রিজিওনাল হিসাব ও প্রশাসনিক কর্মকর্তা শাহীনুর রহমান এবং ইউনিট ম্যানেজার পলাশ উদ্দিন। মাগুরায় খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জেলার ত্রাণ কর্মকর্তা, ওয়েভ ফাউন্ডেশন মাগুরা সদরের এরিয়া সমন্বয়কারী মহিবুল ইসলাম ও মাগুরা সদরের ইউনিট ম্যানেজার তরিকুল ইসলাম।
কমেন্ট বক্স