শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

  • আপলোড তারিখঃ ২৮-০৪-২০২০ ইং
কালীগঞ্জে সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
প্রতিবেদক, কালীগঞ্জ: অবশেষে ১০ দিনের জন্য কালীগঞ্জের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। তবে কাঁচাবাজার, ওষুধ, সার ও ডিজেল বিক্রয় পূর্বের ন্যায় খোলা থাকবে। এ ছাড়াও জরুরি আবশ্যক ব্যাতীত সিএনজি, ইজিবাইক, রিকশা ও মোটরসাইকেল চলাচল বন্ধ রাখার নির্দ্দেশনাও দেওয়া হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে করোনা প্রতিরোধ কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহার সভাপতিত্বে সভায় উপস্থিত ঝিনাইদহ-৪ আসনের সাংসদ আনোয়ারুল আজিম আনার বলেন, ‘মহামারি করোনার প্রকোপ এ জেলাতেও ছড়িয়ে পড়ছে। এ জন্য আমাদেরকে সচেতন হয়ে জনসাধারণকে করোনার থাবা থেকে মুক্ত রাখতে হবে।’ তিনি শহরের জনসমাগম রোধে সভায় আগত ব্যবসায়ী নেতৃবৃন্দের পরামর্শ আহ্বান করেন। এরপর ব্যাপক আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে আগামী ২৮ এপ্রিল থেকে ৭ মে ১০ দিন পর্যন্ত জরুরি সেবার পণ্য ব্যতীত সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান মিয়া, উপজেলা পরিসদের ভাইস চেয়ারম্যন শিবলী নোমানী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শামিমা শিরিন, সিনিয়র মৎস কর্মকর্তা সাইদুর রেজা, প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, কালীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফরিদ উদ্দিন, সহসম্পাদক সদর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন কেরু, কাঁচামাল ব্যবসায়ী সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান সর্দ্দারসহ শহরের অন্য ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দরা।


কমেন্ট বক্স