শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জ হাসপাতালের বহির্বিভাগে সব সেবা সাময়িক বন্ধ ঘোষণা

  • আপলোড তারিখঃ ২৮-০৪-২০২০ ইং
কালীগঞ্জ হাসপাতালের বহির্বিভাগে সব সেবা সাময়িক বন্ধ ঘোষণা
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে সব সেবা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে শহরে মাইকিং করে ওই সেবা বন্ধের ঘোষণা দেওয়া হয়। রোববার (২৬ এপ্রিল) কালীগঞ্জ হাসপাতালের একজন চিকিৎসক করোনা আক্রান্ত হওয়ার এমন সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামিমা শিরিন জানান, তাঁদের হাসপাতালের একজন চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন। এজন্য হাসপাতালের সব ডাক্তার-স্টাফদের করোনার নমুনা চেকআপের জন্য পাঠানো হয়েছে। ওই রিপোর্ট না আসা পর্যন্ত তাঁরা বহির্বিভাগে সব সেবা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে শহরে মাইকিং বের করেছে। তিনি আরও জানান, জরুরি বিভাগ ও প্যাথলজি চালু রাখাসহ মোবাইলে চিকিৎসাসেবার পরামর্শ দেওয়া হবে। উল্লেখ্য, এ উপজেলাতে স্বাস্থ্যকর্মীসহ মোট ৩ জন করোনা আক্রান্ত রোগীর শনাক্ত হয়েছে।


কমেন্ট বক্স