শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অধ্যক্ষ আফসার উদ্দীন আহম্মেদের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত

  • আপলোড তারিখঃ ২৭-০৪-২০২০ ইং
অধ্যক্ষ আফসার উদ্দীন আহম্মেদের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামের কৃতী সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ, ভাষা ও সাহিত্যের ওপর একাধিক গ্রন্থের লেখক অধ্যক্ষ আফসার উদ্দীন আহম্মেদের ১৩তম মৃত্যুবার্ষিকী (২৬ এপ্রিল রোববার) পালিত হয়েছে। একান্ত ঘরোয়া পরিবেশে পারিবারিকভাবে দিবসটি পালনে আয়োজন করা হয় দোয়ার অনুষ্ঠানের। ২০০৭ সালে ২৬ এপ্রিল তিনি ঢাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার পর হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। সে সময় তিনি ঢাকার মিরপুর শহীদ জিয়া মহিলা কলেজের অধ্যক্ষ ছিলেন। দিবসটি পালনে রোববার সকালে ঝিনাইদহ পৌর গোরস্থানে মরহুমের কবর জিয়ারত, কোরআনখানি এবং ঝিনাইদহের ব্যাপারীপাড়া, সদর উপজেলার বংকিরা ও কালুহাটী নানা কর্মসূচি পালিত হয়। শিক্ষাবিদ আফসার উদ্দীন আহম্মেদ ঝিনাইদহ সদর উপজেলার রামনগর এ অ্যান্ড জে কলেজে অধ্যক্ষ হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর তিনি কালীগঞ্জ মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজ, মাদারীপুরের চরমুগুরিয়া ডিগ্রি কলেজ, মহেশপুর ডিগ্রি কলেজে অধ্যক্ষ হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। মৃত্যুর আহ পর্যন্ত তিনি ঢাকার মিরপুর শহীদ জিয়া মহিলা কলেজের অধ্যক্ষ ছিলেন। তাঁর অনেক গ্রন্থ প্রকাশের পথে রয়েছে। দিকদর্শন থেকে প্রকাশিত অধ্যক্ষ আফসার উদ্দীনের লেখা ডিগ্রি, বিসিএস ও স্নাতক শ্রেণির জন্য বাংলা ব্যাকরণ ব্যাপক সাড়া জাগায়। শিক্ষাবিদ আফসার উদ্দীন আহম্মেদ ঝিনাইদহের সিনিয়র সাংবাদিক আসিফ কাজলের চাচা।


কমেন্ট বক্স