শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামির পরিবারের পাশে দাঁড়ালেন এসপি জাহিদ

  • আপলোড তারিখঃ ২৭-০৪-২০২০ ইং
মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামির পরিবারের পাশে দাঁড়ালেন এসপি জাহিদ
নিজস্ব প্রতিবেদক: একের পর এক মানবিকতার চরম দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম। এবার মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামির ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন তিনি। জানা গেছে, রোববার (২৬ এপ্রিল) সকাল সোয়া ১১টার দিকে পুলিশ সুপার জাহিদুল ইসলামের ফোনে একটি কল আসে। কলটি রিসিভ করতেই অপরপ্রান্ত থেকে একটি মহিলার কণ্ঠ। তিনি কাতর স্বরে বলেন, তাঁর স্বামী জিলাম হোসেন মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে গত তিন বছর যাবৎ জেলা কারাগারে বন্দী আছেন। দেশের চলমান লকডাউনের কারণে ওই মহিলা বাড়ি থেকে বের হতে পারছেন না। তাঁর ঘরে খাবার নেই। বিষয়টি জানতে পেরে পুলিশ সুপার জাহিদুল ইসলাম মহিলাটির বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। এদিকে, জাহিদুল ইসলাম চুয়াডাঙ্গায় পুলিশ সুপার হিসেবে যোগদান করার পর থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছেন। তিনি মাদক নির্মূলে নানামূখী কৌশল অবলম্বন করছেন। করোনা পরিস্থিতির মধ্যেও মাদকের বিরুদ্ধে তিনি অভিযান অব্যহত রেখেছেন। এই রকম সংকটময় পরিস্থিতিতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত একজন আসামির পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তাঁকে সাধুবাদ জানিয়েছেন চুয়াডাঙ্গার সচেতন সমাজ।


কমেন্ট বক্স