দামুড়হুদার চাকুলিয়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু
- আপলোড তারিখঃ
২৭-০৪-২০২০
ইং
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের সীমান্তবর্তী চা। রোববার (২৬ এপ্রিল) বেলা দেড়টার দিকে মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে তিনি মারা যান। জানা যায়, দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের সীমান্তবর্তী চাকুলিয়া গ্রামের আনারুল ইসলামের ছেলে নান্নু প্রতিদিনের ন্যায় রোববার গ্রামের গাছান মাঠে কৃষিকাজের জন্য মাঠে যান। পরে কাজ করতে করতে যখন দুপুর হয়ে যায়, তখন হঠাৎ আকাশে কালো মেঘ হয়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যে বজ্রপাত ঘটে মাঠেই নান্নু মিয়ার মৃত্যু হয়। লোকমুখে পরিবারের সদস্যরা জানতে পারেন নান্নু মিয়ার বজ্রপাতে মৃত্যু হয়েছে। পরে এলাকাবাসীর সহযোগিতায় মৃত ব্যক্তির লাশ বাড়িতে নিয়ে আসা হয়। রোববার আসরের নামাজের পর গ্রামের কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান শাহ এনামুল করিম ইনু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আনারুল ইসলামের ছেলে নান্নু মিয়া কৃষিকাজের জন্য মাঠে গিয়েছিল। দুপুরে মুষলধারে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
কমেন্ট বক্স