শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় মানবসেবা সংস্থার ১০ টাকায় সদাই কর্মসূচি অব্যাহত

  • আপলোড তারিখঃ ২৫-০৪-২০২০ ইং
চুয়াডাঙ্গায় মানবসেবা সংস্থার ১০ টাকায় সদাই কর্মসূচি অব্যাহত
সমীকরণ প্রতিবেদক: করোনা পরিস্থিতি মোকাবিলায় চুয়াডাঙ্গা মানবসেবা সংস্থার উদ্যোগে ১০ টাকায় একটি পরিবারের দুই দিনের সদাই প্রদান কর্মসূচি চতুর্থ দিনের মতো অব্যাহত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়া ইউনিয়নের বালিয়াপাড়া ও বঙ্গজ পাড়ার ৬০টি পরিবারের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, রসুন, লবন, ডেটল সাবান, মিষ্টি কুমড়া ও লালশাক। এ সময় চুয়াডাঙ্গা মানব সেবা সংস্থার উপদেষ্টা মো. লিটন হোসেন, প্রধান সমন্বয়কারী মনিরুল হক বিশ্বাস, তরিকুল ইসলাম সুমন, সহকারী সমন্বয়কারী সহিদুর রহমান জনি, আসলাম হোসেন সোহাগ, তারিকুল ইসলাম, সোহেল রানা, জুয়েল, আকরাম, ফরহাদ ও বাধন সেখানে উপস্থিত থেকে এগুলো নিম্ন মধ্যবিত্তদের মধ্যে বিতরণ করেন।


কমেন্ট বক্স