শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে পাঁচ হাজার মানুষকে ত্রাণ সহায়তা দিল বিএনপি

  • আপলোড তারিখঃ ২৫-০৪-২০২০ ইং
ঝিনাইদহে পাঁচ হাজার মানুষকে ত্রাণ সহায়তা দিল বিএনপি
ঝিনাইদহ অফিস: করোনা প্রভাবে কর্মহীন নিম্ন আয়ের মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন ঝিনাইদহ জেলা বিএনপির সদস্যসচিব ও ঝিনাইদহ-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাড. এম এ মজিদ। শনিবার (২৫ এপ্রিল) সকালে ঝিনাইদহ শহরের বিসিক শিল্পনগরী এলাকা, ঝিনাইদহ সদর থানা ও হরিণাকুণ্ডু উপজেলার বিভিন্ন স্থানে পাঁচ হাজার মানুষের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এটা তাঁর দ্বিতীয় দফা ত্রাণ বিতরণ। আগতদের হাতে চাল, ডাল, আলু, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এসময় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. এস এম মশিয়ূর রহমান, যুগ্ম আহ্বায়ক আক্তারজ্জামান, কামালা আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ্বাস, আলমগীর হোসেন, নজরুল ইসলাম, জাহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম পিণ্টুসহ বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অ্যাড. এম এ মজিদ জানান, ঘরবন্দী কোনো মানুষ খাবারের কষ্ট করলে তাঁকে জানাতে অনুরোধ করা হয়েছে। তিনি খাদ্যহীন মানুষের ঘরে খাবার পৌঁছে দিতে বদ্ধপরিকার বলেও জানান।


কমেন্ট বক্স