শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনার জয়নগরে বিজিবির অভিযানে ফেনসিডিল উদ্ধার

  • আপলোড তারিখঃ ২৫-০৪-২০২০ ইং
দর্শনার জয়নগরে বিজিবির অভিযানে ফেনসিডিল উদ্ধার
সমীকরণ প্রতিবেদন: দর্শনার জয়নগরে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ছয়টার দিকে এ ফেনসিডিল উদ্ধার করা হয়। জানা যায়, সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত দর্শনা বিওপির বিশেষ টহল কমান্ডার নায়েক মো. রবিউল ইসলাম ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত জয়নগর গ্রামের মাঠ থেকে ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। উদ্ধার হওয়া ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।


কমেন্ট বক্স