শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হলিধানীতে করোনাভাইরাস রোধে মাঠে স্বেচ্ছাসেবক টিম

  • আপলোড তারিখঃ ২৫-০৪-২০২০ ইং
হলিধানীতে করোনাভাইরাস রোধে মাঠে স্বেচ্ছাসেবক টিম
প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নে করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশ গ্রাম থিয়েটারের সহযোগী সংগঠন বাঘাযতীন থিয়েটার ও স্বপ্নপূরণ ব্লাড ব্যাংকের উদ্যোগে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। হলিধানী বাজারে বাঘাযতীন থিয়েটারের সভাপতি ও ঝিনেদা থিয়েটারের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদের নেতৃত্বে একঝাঁক তরুণ করোনা প্রতিরোধে কাজ করে যাচ্ছে। সরেজমিনে দেখা যায়, স্বপ্নপূরণ ব্লাড ব্যাংকের সভাপতি শেখ মামুনের তদারকিতে গতকাল শুক্রবার সকালে বাজারের অলিগলিতে পরিবহনে জীবাণুনাশক স্প্রে এবং হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করা হচ্ছে। সচেতনতামূলক কার্যক্রমের সঙ্গে শ্রমিক ও মেহনতী মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণও করছেন তাঁরা। এ কর্মসূচি চলমান থাকবে বলে জানান টিমের সদস্য শাকিল, স্বাধীন ও উপদেষ্টামণ্ডলীর সদস্য শেখ ফারুক। এ বিষয়ে বাঘাযতিন থিয়েটারের সভাপতি ও ঝিনেদা থিয়েটারের সাধারণ সম্পাদক শামিম আহমেদ জানান, ‘করোনা প্রতিরোধে এই চলমান কার্যক্রম সম্পূর্ণ নিজ অর্থায়নে করছি। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ।’ এদিকে, স্বেচ্ছাসেবী সংগঠনের এই চলমান কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।


কমেন্ট বক্স