মেহেরপুরে খাদ্যসামগ্রী নিয়ে বাড়ি বাড়ি পৌর মেয়র রিটন
- আপলোড তারিখঃ
২৫-০৪-২০২০
ইং
মেহেরপুর অফিস:
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে এমন দুর্দিনে এই সংকটময় পরিস্থিতিতে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছিয়ে দিচ্ছেন মেহেরপুর পৌরসভার মেয়র রিটন। সেই সঙ্গে করোনাভাইরাস মোকাবিলায় নিজ নিজ ঘরে থাকার আহ্বান জানিয়েছেন পৌর মেয়র। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্র পরিবারে সদস্যদের মধ্যে মেহেরপুর পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছিয়ে দেওয়া অব্যাহত রেখেছেন। এরই ধারাবহিকতায় গতকাল শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত পৌর মেয়র তাঁর নিজ উদ্যোগে মেহেরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে কর্মহীন হয়ে পড়া ৫ শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারে সদস্যদের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন। খাদ্যসামগ্রী বিতরণকালে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, সারা দেশের ন্যায় মেহেরপুরের এই সংকটময় পরিস্থিতিতে পৌর এলাকার কোনো মানুষ না খেয়ে অনাহারে থাকবে না। সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, করোনাভাইরাস মোকাবিলায় আপনারা নিজ নিজ ঘরে অবস্থান করুন। খাবার আপনাদের ঘরে পৌঁছে যাবে। এ সময় বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছিয়ে দিতে সহযোগিতা করেন ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সোহেল রানা ডলার, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আল মামুনসহ জেলা যুবলীগের নেতৃবৃন্দ।
কমেন্ট বক্স