শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ১০ টাকায় দুই দিনের খাবার পেল শতাধিক পরিবার

  • আপলোড তারিখঃ ২৫-০৪-২০২০ ইং
চুয়াডাঙ্গায় ১০ টাকায় দুই দিনের খাবার পেল শতাধিক পরিবার
সমীকরণ প্রতিবেদক: করোনা পরিস্থিতি মোকাবিলায় চুয়াডাঙ্গা মানবসেবা সংস্থার উদ্যোগে ১০ টাকায় একটি পরিবারের দুই দিনের সদাই প্রদান কর্মসূচি অব্যাহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) লুৎফুল কবীরের উপস্থিতে হাতিকাটা বাজারে এ সদাই বিতরণ করা হয়। সেখানে শতাধিক পরিবারের মধ্যে ১০ টাকার বিনিময়ে দুই দিনের সদাইয় চাল, ডাল, আলু, পেঁয়াজ, রসুন, লবন, ডেটল সাবান, মিষ্টি কুমড়া ও লালশাক প্রদান করা হয়। এ সময় চুয়াডাঙ্গা মানব সেবা সংস্থার উপদেষ্টা মো. লিটন হোসেন, প্রধান সমন্বয়কারী মনিরুল হক বিশ্বাস, তরিকুল ইসলাম সুমন, সহকারী সমন্বয়কারী সহিদুর রহমান জনি, আসলাম হোসেন সোহাগ, তারিকুল ইসলাম, সোহেল রানা, জুয়েল, আকরাম, ফরহাদ ও বাধন সেখানে উপস্থিত থেকে এগুলো নিম্ন মধ্যবিত্তদের মধ্যে বিতরণ করেন।


কমেন্ট বক্স