শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সেনেরহুদা ছাত্রকল্যাণ সংগঠনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

  • আপলোড তারিখঃ ২৫-০৪-২০২০ ইং
সেনেরহুদা ছাত্রকল্যাণ সংগঠনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
প্রতিবেদক, উথলী: জীবননগর উপজেলার সেনেরহুদা ছাত্রকল্যাণ সংগঠনের উদ্যোগে ৭৬টি অসহায় দরিদ্রদের পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মহামারি করোনাভাইরাসের কারণে কর্মহীন খেটে খাওয়া জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের ৪ ও ৫ নম্বর ওর্য়াডের অসহায় ও হতদরিদ্রদের নিজ নিজ বাড়িতে গিয়ে এ খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ২ কেজি আলু, ৮ শ গ্রাম মসুরের ডাল ও ৫ শ গ্রাম সয়াবিন তেল।


কমেন্ট বক্স