শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রি

  • আপলোড তারিখঃ ২৪-০৪-২০২০ ইং
আলমডাঙ্গায় ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রি
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় ন্যায্যমূল্য টিসিবির পণ্য বিক্রি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টা থেকে আলমডাঙ্গা বালিকা বিদ্যালয়ের নিচতলার হলরুমে মালামাল রেখে সামাজিক দূরত্ব বজায় রেখে লম্বা লাইন দিয়ে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়। টিসিবির ডিলারদের মধ্যে হেলাল ট্রেডার্সের মাধ্যমে এ পণ্য বিক্রি করা হয়। আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন স্তরের মানুষ ৪ কেজি তেল, ৪ কেজি চিনি, ২ কেজি সোলা, ২ কেজি মশুরের ডাল, আধা কেজি খেজুরসজ মোট ৮ শ টাকার পণ্য ক্রয় করেছেন। সুষ্ঠুভাবে পণ্য বিক্রি করতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুল্লাহিল কাফি ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স