আরও কঠোর অবস্থানে মেহেরপুর জেলা পুলিশ
- আপলোড তারিখঃ
২৩-০৪-২০২০
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর মেহেরপুরে পুলিশকে জনসচেতনতায় কঠোর ভূমিকায় দেখা গেছে। বুধবার (২২ এপ্রিল) সকাল থেকেই মেহেরপুর শহরের বিভিন্ন মোড়ে মোড়ে অভিযান চালাতে দেখা যায়। সেই সঙ্গে জেলা পুলিশ বুধবার থেকে সব অটো, ইজিবাইক, রিকশা চলাচল বন্ধ করার ঘোষণা দিয়েছে। ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেনের নেতৃত্বে মেহেরপুর হোটেল বাজার মোড় এবং বড় বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় শহরের চলাচলরত রিকশা ও ইজিবাইক না চালানোর নির্দেশ দেন। সেই সঙ্গে সাধারণ পথচারীদের অযথা বাইরে ঘোরাঘুরি না করে বাড়িতে অবস্থানের জন্য অনুরোধ করেন।
কমেন্ট বক্স