আরও কঠোর অবস্থানে মেহেরপুর জেলা পুলিশ

আপলোড তারিখঃ 2020-04-23 ইং
আরও কঠোর অবস্থানে মেহেরপুর জেলা পুলিশ ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর মেহেরপুরে পুলিশকে জনসচেতনতায় কঠোর ভূমিকায় দেখা গেছে। বুধবার (২২ এপ্রিল) সকাল থেকেই মেহেরপুর শহরের বিভিন্ন মোড়ে মোড়ে অভিযান চালাতে দেখা যায়। সেই সঙ্গে জেলা পুলিশ বুধবার থেকে সব অটো, ইজিবাইক, রিকশা চলাচল বন্ধ করার ঘোষণা দিয়েছে। ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেনের নেতৃত্বে মেহেরপুর হোটেল বাজার মোড় এবং বড় বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় শহরের চলাচলরত রিকশা ও ইজিবাইক না চালানোর নির্দেশ দেন। সেই সঙ্গে সাধারণ পথচারীদের অযথা বাইরে ঘোরাঘুরি না করে বাড়িতে অবস্থানের জন্য অনুরোধ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)