শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি, জরিমানা!

  • আপলোড তারিখঃ ২৩-০৪-২০২০ ইং
কার্পাসডাঙ্গায় অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি, জরিমানা!
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করায় মাংস ব্যবসায়ী ও গরুর মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ এপ্রিল) বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, কার্পাসডাঙ্গা কবরস্থান মোড়ে বাগানের ভেতর অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি হচ্ছে, এমন সংবাদ পেয়ে বুধবার বিকেলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকন। এ সময় পশু জবাই ও মাংসের মান নিয়ত্রণ আইন ২০১১-এর ৩ ধারায় দোষী সাব্যস্ত করে কার্পাসডাঙ্গা গ্রামের ইউনুস আলী হালসোনার ছেলে গরু ব্যবসায়ী রেজাউলকে ৫ হাজার টাকা ও গরুর মালিক রফিকুলকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন দামুড়হুদা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান, উপজেলা উপসহকারী কর্মকর্তা নজরুল ইসলাম, এসআই মেসবাহুর রহমান, এএসআই রওশন আলী, উপজেলা আইসিটি কর্মকর্তা খায়রুল ইসলাম দিনারসহ পুলিশ সদস্যরা। পরে গরুর মাংস মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন।


কমেন্ট বক্স