উথলী ইউনিয়নে ১০টি বাড়ির সদস্যদের কোয়ারেন্টাইন নিশ্চিত
- আপলোড তারিখঃ
২৩-০৪-২০২০
ইং
প্রতিবেদক, উথলী:
করোনাভাইরাসের বিস্তার রোধে জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের উথলী ও সেনেরহুদা গ্রামের ১০টি বাড়ির সদস্যদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করেছে পুলিশ। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের নির্দেশে এএসআই কামরুজ্জামান বুধবার (২২ এপ্রিল) বিকেল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ১০টি বাড়িতে যেয়ে এই কোয়ারেন্টাইন নিশ্চিত করেন। স্থানীয়রা জানান, কয়েকদিন ধরেই ঢাকাসহ আশপাশের বেশ কয়েকটি জেলা থেকে আগত বেশ কিছু লোকজন উথলী ও সেনেরহুদা গ্রামে প্রবেশ করেছে। যারা বাইরে থেকে এসেছে, তারা ঘরে থাকলেও তাদের পরিবারের অন্য সদস্যরা অবাধে ঘুরে বেড়ানোর কারণে মানুষজন চিন্তিত হয়ে পড়েছে। পুলিশের সদস্যরা ওই সব বাড়িতে উপস্থিত হয়ে তাদের পরিবারকে আপাতত ১৪ দিন ঘরের বাইরে না আসার জন্য অনুরোধ করেছেন। সাথে সাথে তাদের বাড়িতে হোম কোয়ারেন্টাইনের স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছে।
কমেন্ট বক্স