শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনার সুলতানপুরে বিজিবির অভিযানে ১২ বোতল ফেনসিডিল উদ্ধার

  • আপলোড তারিখঃ ২০-০৪-২০২০ ইং
দর্শনার সুলতানপুরে বিজিবির অভিযানে ১২ বোতল ফেনসিডিল উদ্ধার
সমীকরণ প্রতিবেদন: দর্শনার সুলতানপুর থেকে ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। রোববার (১৯ এপ্রিল) বেলা ১১টার দিকে এ ফেনসিডিল উদ্ধার করা হয়। জানা যায়, সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার আলমগীর হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত সুলতানপুর গ্রামের মাঠ থেকে ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৪ হাজার ৮ শ টাকা। উদ্ধার হওয়া ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।


কমেন্ট বক্স