মেহেরপুর জেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর অভিযান
- আপলোড তারিখঃ
১৯-০৪-২০২০
ইং
মেহেরপুর অফিস:
করোনাভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষে মেহেরপুর জেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা মেহেরপুরে অভিযান চালিয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরের দিকে মেহেরপুর কোর্ট সড়ক থেকে শুরু করে শহরের হোটেল বাজার মোড়ে অভিযান চালানো হয়। এ সময় সেনাবাহিনীর সদস্যরা রাস্তায় বের হওয়া লোকজনকে অযথা ঘোরাফেরা এবং বাইরে বের না হওয়ার জন্য আহ্বান জানান। বগুড়া সেনানিবাসের ৪০ ফিল্ড আর্টিলারির রেজিমেন্টের মেজর শাহরিয়ার, মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল ইসলাম, ক্যাপ্টেন নাসির উদ্দিনসহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা জনসচেতনতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন।
কমেন্ট বক্স