মেহেরপুর জেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর অভিযান

আপলোড তারিখঃ 2020-04-19 ইং
মেহেরপুর জেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর অভিযান ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: করোনাভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষে মেহেরপুর জেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা মেহেরপুরে অভিযান চালিয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরের দিকে মেহেরপুর কোর্ট সড়ক থেকে শুরু করে শহরের হোটেল বাজার মোড়ে অভিযান চালানো হয়। এ সময় সেনাবাহিনীর সদস্যরা রাস্তায় বের হওয়া লোকজনকে অযথা ঘোরাফেরা এবং বাইরে বের না হওয়ার জন্য আহ্বান জানান। বগুড়া সেনানিবাসের ৪০ ফিল্ড আর্টিলারির রেজিমেন্টের মেজর শাহরিয়ার, মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল ইসলাম, ক্যাপ্টেন নাসির উদ্দিনসহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা জনসচেতনতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)