কার্পাসডাঙ্গায় আওয়ামী লীগের উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ
- আপলোড তারিখঃ
১৬-০৪-২০২০
ইং
নিজস্ব প্রতিবেদক:
দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে অসহায় ও দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজির আহমেদ, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস, সহসাংগাঠনিক সম্পাদক মোখলেসুর রহমান রিপন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজ কচি, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান, সহিদুল সর্দার, সাধারণ সম্পাদক শওকত আলী, রেজাউল করিম মিণ্টু, সাঈদুর রহমান সাঈদ, রবিউল ইসলাম রবি, আশরাফ আলী, সিরাজুল ইসলাম প্রমুখ।
কমেন্ট বক্স