শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে শহরে করোনাভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষে অভিযান

  • আপলোড তারিখঃ ১৪-০৪-২০২০ ইং
মেহেরপুরে শহরে করোনাভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষে অভিযান
মেহেরপুর অফিস: করোনাভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষে এবং সতর্ক করতে মেহেরপুর জেলা প্রশাসন, পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে মেহেরপুর শহরের বিভিন্ন এলাকাতে অভিযান চালানো হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. মহিদুল ইসলাম ও বগুড়া ৪০ আর্টিলারি রেজিমেন্টের ক্যাপ্টেন নাসির উদ্দিনের নেতৃত্বে মেহেরপুর সদর উপজেলা ভূমি অফিস মোড়, কলেজ মোড় এবং বড় বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় অযথা বাইরে ঘোরাফেরা না করার জন্য এলাকার জনসাধারণকে সতর্ক করে দেওয়া হয়।


কমেন্ট বক্স