আমঝুপিতে করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক ও লিফলেট বিতরণ
- আপলোড তারিখঃ
১২-০৪-২০২০
ইং
প্রতিবেদক, আমঝুপি:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজারে মানুষের মধ্যে করোনাভাইরাস প্রতিরোধে পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে। মানব উন্নয়ন কেন্দ্র (মউক)-এর নিজ উদ্যোগে এ মাস্ক বিতরণ করা হয়। এ সময় আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দীন আহম্মেদ, সাংবাদিক রফিক-উল আলম, মউক-এর নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম উপস্থিত ছিলেন। একই সঙ্গে মউক-এর ১৫ জন সদস্য স্বেচ্ছাসেবক আমঝুপির বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে জীবাণুনাশক স্প্রে করা হয় এবং জনগনকে সামাজিক দূরুত্ব বজায় রাখতে লিফলেট বিতরণ করা হয়।
কমেন্ট বক্স