শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরের মোমিনপুর ডায়মন্ড ক্লাবের উদ্যোগে ত্রাণ বিতরণ

  • আপলোড তারিখঃ ১০-০৪-২০২০ ইং
মেহেরপুরের মোমিনপুর ডায়মন্ড ক্লাবের উদ্যোগে ত্রাণ বিতরণ
প্রতিবেদক, বারাদী: মেহেরপুর সদরের মোমিনপুর ডায়মন্ড ক্লাবের উদ্যোগে অসহায় ও কর্মহীন মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকেল ৫টার দিকে ক্লাব প্রাঙ্গণে ১৫০টি অসহায় ও কর্মহীন পরিবারের মধ্যে এ ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ দারা, সহকারী কমিশনার (ভূমি) মাইন উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন, জেলা কৃষক লীগের সহসভাপতি আব্দুল মান্নান, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান, ডায়মন্ড ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক রিপন আলীসহ ক্লাবের সদস্যবৃন্দ।


কমেন্ট বক্স