শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হলিধানীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

  • আপলোড তারিখঃ ১০-০৪-২০২০ ইং
হলিধানীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের কাশিপুরে জাহিদ (১৮) নামের এক ছেলের বাড়িতে বিয়ের দাবিতে তিন দিন ধরে অনশন করছে টুম্পা (১৬) নামের এক কিশোরী। অবস্থা বেগতিক দেখে জাহিদ বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। প্রেমিক জাহিদ গ্রামের শাজাহান মালিতার ছেলে। গ্রামবাসী জানায়, জাহিদ ঝিনাইদহ শহরে ইজিবাইক চালায়। সেই সূত্র ধরে তার সঙ্গে ঝিনাইদহ খাজুরা গ্রামের শহিদ মিয়ার মেয়ে টুম্পার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এখন বিয়ের দাবিতে তিন ধরে এ মেয়ে জাহিদের বাড়িতে অনশন করছে। প্রেমিকা টুম্পা জানায়, সে ঝিনাইদহ মুক্তিযোদ্ধা মশিউর রহমান বালিকা বিদ্যালয়ে ৮ম শ্রেণির ছাত্রী। জাহিদের সঙ্গে তার শহরে পরিচয় হয়। ধীরে ধীরে তারা গভীর সম্পর্কে জড়িয়ে পড়ে। সম্পর্কের খাতিরে জাহিদ তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। এর কিছু দিন পর সে যোগাযোগ বন্ধ করে দেয়। বিবাহ না করার জন্য বিভিন্নভাবে টালবাহানা করে। তাই কোনো উপায় না পেয়ে বিয়ের দাবিতে সে জাহিদের বাড়িতে উঠেছে। জাহিদের পিতা শাজাহান মালিতা শুক্রবার (১০এপ্রিল) সকালে জানান, ‘মেয়েটি আমাদের বাড়িতে আসার পর বুঝিয়ে-শুনিয়ে তার বাবা-মায়ের হাতে তুলে দিয়ে এসেছিলাম। কিন্তু সে আবার আমাদের বাড়িতে ফিরে এসেছে। আমার ছেলে বাড়ি থেকে পালিয়ে গেছে। এখন আমার কী করার আছে? ওয়ার্ড আওয়ামী লীগের নেতা রবিউল ইসলাম রবি জানান, ছেলে পালিয়েছে। ছেলে-মেয়ে দুজনেই ছোট। তাই মেয়েকে তার বাসায় ফেরত পাঠানোর জন্য চেষ্টা করছি। এ বিষয়ে কাতলামারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। যেহেতু ছেলে-মেয়ে দুজনেই অপ্রাপ্তবয়স্ক, সেহেতু এটা পারিবারিকভাবে সুরাহা করার কথা বলেছি।’


কমেন্ট বক্স