শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান খাদ্যসামগ্রী নিয়ে বাড়ি বাড়ি

  • আপলোড তারিখঃ ১০-০৪-২০২০ ইং
মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান খাদ্যসামগ্রী নিয়ে বাড়ি বাড়ি
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল ২য় দিনের মতো মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। দুই হাজার পরিবারকে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার লক্ষে বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দিনব্যাপী এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। জেলা পরিষদের উদ্যোগে গাংনী উপজেলার কাথুলী, সাহারবাটি, রাইপুর, গাংনী, ধানখোলার দুস্থ মানুষের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেন চেয়ারম্যান। জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল বলেন, মেহেরপুরের এই সংকটময় পরিস্থিতিতে কোনো মানুষ যেন না খেয়ে থাকে, সে জন্য প্রতিটি অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য পৌঁছে দেওয়া হচ্ছে।


কমেন্ট বক্স