রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কর্মহীন দিনমজুরদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

  • আপলোড তারিখঃ ০৯-০৪-২০২০ ইং
কর্মহীন দিনমজুরদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ
এমপি ছেলুনের সহযোগিতায় মোমিনপুরে আওয়ামী লীগের উদ্যোগে নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস সংক্রমণের বিস্তার রোধে জনসাধারণের মধ্যে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি কর্মহীন দিনমজুরদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুনের সহযোগিতায় চুয়ডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা কর্মহীন দিনমজুরদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে নীলমনিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ৫ কেজি চাল, ১ কেজি ডাল ও ২ কেজি আলু কর্মহীন দিনমজুরদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান নিপুল মেম্বার, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রতন, মুক্তিযোদ্ধা আনিছুর রহমান, জিনারুল মেম্বার, সিরাজুল মেম্বার, বাবলু, মজিদ, বাবু, নবী প্রমুখ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আইনাল হক ও প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এইচ এ এম শামিমুজ্জামান।


কমেন্ট বক্স