মেহেরপুরে দিনমজুরদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ
- আপলোড তারিখঃ
০৬-০৪-২০২০
ইং
মেহেরপুর অফিস:
করোনাভাইরাস সংকটে কর্মহীন হয়ে পড়া দিনমজুরদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর শহরের বিভিন্ন পয়েন্টে কাজের জন্য আসা দিনমজুরদের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, সহকারী কমিশনার রাকিবুল ইসলাম ও মাহমুদুল হাসান উপস্থিত থেকে মেহেরপুর শহরের হোটেল বাজার মোড়, বড়বাজার এলাকায়, থানার মোড় এবং ওয়াপদার মোড়ে জেলার বিভিন্ন গ্রাম থেকে কাজের সন্ধানে আসা দিনমজুরদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। সেই সঙ্গে করোনাভাইরাস থেকে মুক্ত হতে তাঁদের সচেতনতামূলক নির্দেশনা দেওয়া হয় এবং ঘরে থাকার আহ্বান জানানো হয় ।
কমেন্ট বক্স