রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

রাতের আধারে খাদ্যসামগ্রী নিয়ে দরিদ্রদের বাড়িতে ইউএনও

  • আপলোড তারিখঃ ০৬-০৪-২০২০ ইং
রাতের আধারে খাদ্যসামগ্রী নিয়ে দরিদ্রদের বাড়িতে ইউএনও
জীবননগর অফিস: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলছে লকডাউন। এ কারণে জীবননগর উপজেলার খেটে খাওয়া দিনমজুরেরা মানবেতর দিনযাপন করছে। তাই গত শনিবার গভীর রাতে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিরাজুল ইসলাম উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে খেটে খাওয়া দিনমজুর দরিদ্র পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, সাবান, লবনসহ বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী বিতরণ করেন। জীবননগর উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার জনপ্রতিনিধিদের মাধ্যমে উপজেলায় ৭ হাজার ২ শ অসহায় দরিদ্র পরিবারের মধ্যেও খাবার বিতরণ করা হয়েছে। তবে ইতিমধ্যেই এই খাদ্যসামগ্রী বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে অনেকরে বিরুদ্ধে। এ দিকে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিরাজুল ইসলাম বলেন, ‘সরকার খাবার দিচ্ছে অস্বচ্ছল খেটে খাওয়া ও দিনমজুরদের। যদি কোনো স্বচ্ছল এবং চাকরিজীবী এ খাদ্যসামগ্রী গ্রহণ করে থাকেন, তবে তাঁদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।


কমেন্ট বক্স