রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

লকডাউন : আলমডাঙ্গায় ৭৫ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ০৫-০৪-২০২০ ইং
লকডাউন : আলমডাঙ্গায় ৭৫ হাজার টাকা জরিমানা
আলমডাঙ্গা অফিস: করোনাভাইরাসের বিস্তার রোধে সামাজিক দূরত্ব বজায় না রাখা এবং চলমান লকডাউনে সরকারি নির্দেশনা অমান্য করায় চালের আড়ৎ, ফার্মেসি, কসমেটিকসের দোকান, দুটি ইটভাটাসহ আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানের ৬ প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭৫ হাজার জরিমানা করা হয়েছে। এর মধ্যে এসএনবি ইটভাটা মালিক সেলিমকে ২৫ হাজার টাকা, আরএনবি ইটভাটা মালিক চাঁদ আলীকে ৪০ হাজার, কসমেটিক্স বিক্রেতা আব্দুল আওয়ালকে ৩ হাজার, ম-ল ফার্মেসির আজিজুল হককে দেড় হাজার, চালের দোকানকার গৌতম সাহাকে ৫ হাজার ও বেলগাছী বাজারে লকডাউনে অযথা ঘোরাফেরা করায় এক পথচারীকে ৫ শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন আলী। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ন কবীরসহ সেনাবাহিনী ও থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স