আমঝুপি প্রজন্ম সংগঠনের পক্ষ থেকে খাবার বিতরণ
- আপলোড তারিখঃ
৩০-০৩-২০২০
ইং
প্রতিবেদক, আমঝুপি:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি প্রজন্ম সংগঠনের উদ্যোগে আমঝুপি এলাকার হতদরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু এ খাদ্য বিতরণের উদ্বোধন করেন। পরে প্রজন্ম সংগঠনের নেতৃবৃন্দ আমঝুপি গ্রামের হতদরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে জনপ্রতি ১০ কেজি করে চাল, ১ কেজি ডাল, একটি সাবান ও নগদ ১শ টাকা করে প্রদান করেন। এ সময় সানোয়ার হোসেন, জহিরুল ইসলাম, শাহিন,ইকবাল, রাজু, রাজিব, ডিফেন্স, জাব্বার, শিশির, পারভেজ রুপম, আরজু প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন লিটন।
কমেন্ট বক্স