নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসের (কোভিড-১৯) বৈশ্বিক মহামারি সংকটে গণমানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জুয়ালারি সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গার সন্তান বিশিষ্ট ব্যবসায়ী রিপনুল হাসান রিপন।

করোনা মোকাবিলায় গত শনিবার সকাল থেকেই রিপনুল হাসানের নিজস্ব উদ্যোগে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকায় হতদরিদ্র মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ সোমবারও হতদরিদ্র মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এই সংকটময় সময়ে এলাকার সচ্ছল ব্যক্তিদেরকে গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে রিপনুল হাসান বলেন, ‘আমরা সবাই যদি গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ায়, তাহলে যেকোনো প্রতিকূলতা কাটিয়ে ওঠা সম্ভব।’