রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

করোনাভাইরাস : মেহেরপুরে একদল যুবকের হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

  • আপলোড তারিখঃ ২৯-০৩-২০২০ ইং
করোনাভাইরাস : মেহেরপুরে একদল যুবকের হ্যান্ড স্যানিটাইজার বিতরণ
প্রতিবেদক, মেহেরপুর: করোনাভাইরাস প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন মেহেরপুর সদর উপজেলার ইসলামনগরের একদল যুবক। গতকাল শনিবার বিকেলে তাঁরা নিজেরাই হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে এলাকার সাধারণ মানুষের মধ্যে শতাধিক হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন। পাশাপাশি গ্রামের প্রবেশ পথে, পাড়া-মহল্লায়, যানবাহনে, মসজিদ-মাদ্রাসায় ও বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জীবাণুনাশক স্প্রে করেন তাঁরা। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাংলাদেশ ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক মনির আহম্মেদ, বাংলাদেশ মানবাধিকার কমিশন মেহেরপুর জেলা শাখার সমাজকল্যাণ সম্পাদক সাজেদুর রহমান সাজু, আলোক নিশান ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিচালক (প্রশাসন বিভাগ) সাহেদ সাব্বির সোহাগ, বুয়েটের ছাত্র শরীফ আহম্মেদ প্রমুখ।


কমেন্ট বক্স